Publisher
৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

নিজস্ব প্রতিবেদক: দেশে দীর্ঘমেয়াদি চলন্ত গড় মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৬৬ শতাংশে নেমেছে। এর আগের ১২ মাসে এই হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে বার্ষিক গড় মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯২ শতাংশীয় পয়েন্ট কমলো। একই সঙ্গে আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতিও সামান্য হ্রাস পেয়ে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ এবং গত বছরের একই সময়ে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের হালনাগাদ তথ্যে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় খরচ বেড়েছে। সদ্য সমাপ্ত মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ ও আগের বছরের আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।ইতিহাসের বই পড়ুন

ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, আগস্টে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য খাতে ৭ দশমিক ০১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫৯ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়। শহরাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২০ শতাংশ হয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০৪ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত খাতে তা বেড়ে ৮ দশমিক ৯৭ শতাংশে উন্নীত হয়েছে।

অন্যদিকে সার্বিক মূল্যস্ফীতির তুলনায় পিছিয়ে রয়েছে মজুরি বৃদ্ধির হার। জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট বৃদ্ধির হার আগস্টে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আগস্টে কৃষি খাতে মজুরি বেড়েছে ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। ফলে আগস্টের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের ব্যবধান দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্টে।

দেশের ৬৪ জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নিয়মিত পণ্য ও সেবার মূল্য তালিকা এবং প্রায় ৬৩ ধরনের মজুরি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভোক্তা মূল্য সূচক ও মজুরি হার সূচক প্রস্তুত করেছে বিবিএস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০