Publisher
১৪ অক্টোবর ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যুক্ত হওয়া সুবিধাবাদী একটি অংশের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা চলছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই গোপন আঁতাতের কারণে বিগত দেড় দশক ধরে মামলা ও নির্যাতনের শিকার হওয়া দলটির ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত তুলে ধরা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির একটি অংশ প্রকাশ্যে জুলাই অভ্যুত্থানের কথা বললেও ভেতরে-ভেতরে আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রাখছে। আওয়ামী লীগের শাসনামলে নির্যাতিত বিএনপির তৃণমূলের কর্মীরা বর্তমানে দলে যথাযথ গুরুত্ব পাচ্ছেন না। বিপরীতে নতুন করে যুক্ত হওয়া অংশটি সুযোগ নিয়ে ব্যবসায়িক সুবিধা আদায় ও আধিপত্য বিস্তারে লিপ্ত রয়েছে।

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই সংগঠক বলেন, ভুক্তভোগীদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই ঢালাওভাবে বহু মানুষকে আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে এসব মামলা অর্থ আদায় ও আপোস-বাণিজ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সারা দেশের থানাগুলোতে দায়ের করা মামলার কতটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন ও দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান বাস্তবতায় সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী এই প্রবৃদ্ধি ৩ দশমিক ৪২ শতাংশে নেমে আসতে পারে। একই সঙ্গে আওয়ামী লীগের অপরাধের প্রাতিষ্ঠানিক বিচার না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার কথা উল্লেখ করেন তিনি।কূটনীতি শিখুন

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন এমপি ও হুমায়রা নূর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১০

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

১১

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার – ৩৫

১২

৩৩ হাজার মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা

১৩

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

১৪

ন্যাটোর আদলে সক্রিয় মক্কা প্রতিরক্ষা চুক্তি

১৫

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে ৪ নতুন বই

১৭

গ্যাসের সন্ধান মিলল নতুন কূপে, জ্বালানি খাতে সুখবর

১৮

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২০