news desk
১৭ মে ২০২০, ১০:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর পক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন নেতারা

ফরিদপুরঃঃ মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফরউল্লাহর প্রেরিত ১৫ হাজার খাদ্য হত দরিদ্র মানুষের মধ্যে বণ্টন করছেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

গতকাল শনিবার সকাল থেকে শুরু করে আজ ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের একটি পৌরসভা ও ২৫ টি ইউনিয়নে হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, চিনি ও রান্নার সয়াবিন তেল।

সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা বলেন, তিন উপজেলার মধ্যে ভাঙ্গায় আট হাজার, সদরপুরে পাঁচ হাজার এবং চরভদ্রাসনে দুই হাজার দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা আগেই প্রতিটি গ্রামের দরিদ্র মানুষের তালিকা তৈরি করেছি। শনিবার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ, তুজারপুর, চুমুরদী ও সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নে বিতরণ করা হয়েছে। আজ রবিবার ভাঙ্গা উপজেলার কালামৃধা, চান্দ্রা ও কাউলীবেড়া ইউনিয়নে বিতরণ করা হচ্ছে। আগামী ১৯ মে পর্যন্ত তিন উপজেলার ১৫ হাজার পরিবার কাজী জাফরউল্লাহর ব্যক্তিগত তহবিলের এ সহায়তা পাবেন অসহায় ও দুঃস্থ পরিবারগুলো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০