news desk
২৪ সেপ্টেম্বর ২০১৯, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কায় ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা পাচ্ছেন সাড়ে ৫ কোটি টাকা

সৌদি আরব প্রতিনিধি সৌদি আরবে ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা পাচ্ছেন সাড়ে ৫ কোটি টাকা ৬৪ লক্ষ্য ২৭ হাজার টাকা। পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামে ২০১৫ সালে ক্রেন দুর্ঘটনার চার বছর পর নিহত এক ও আহত তিন বাংলাদেশিকে পাঁচ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকা ক্ষতি পূরণ দিচ্ছে সৌদি সরকার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সামা থেকে এ ক্ষতিপূরণ পাবেন তারা। ক্রেন দুর্ঘটনায় নিহত বাংলাদেশির নাম আবুল কাসেম সুফি। আহতরা হলেন-সরদার আবদুর রব, মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ নূর। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে হতাহতদের নামে চেক ইস্যু করা হয়েছে। তবে আহত মোহাম্মদ নূরের নামে এখনো চেক ইস্যু হয়নি। শিগগরই তার নামে ৫ লাখ সৌদি রিয়ালের চেক ইস্যু করা হবে। তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চার বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয় সৌদি সরকার। এর পরই এ মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহত আবুল কাসেম সুফি চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১৫ সালে ডিবিএইচ ইন্টারন্যাশনালের মাধ্যমে হজে গিয়েছিলেন। তিনি ক্ষতিপূরণ হিসেবে পাচ্ছেন ১০ লাখ সৌদি রিয়াল। এ ছাড়া আহত সরদার আবদুর রব, মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ নূর পাবেন জনপ্রতি ৫ লাখ সৌদি রিয়াল। খুব শিগগরই ক্ষতিগ্রস্তদের কাছে চেক হস্তান্তর করা হবে বলে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে। ২০১৫ সালে ১১ সেপ্টেম্বর সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ছিঁড়ে পড়ে। এতে ১১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯৪ জন। তাদের মধ্যে বাংলাদেশের একজন নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনার পর পরই সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নিহতের পরিবারকে ১০ লাখ ও আহতদের প্রত্যেককে ৫ লাখ সৌদি রিয়াল দেওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০