news desk
২৭ মে ২০২০, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটেে কালবৈশাখী ঝড়ের   তান্ডবে লন্ডভন্ড দেয়াল ধ্বসে মা ও দুই শিশুসহ ৩জন নিহত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  জয়পুরহাটে ভয়াবহ ঝড়ে লন্ডভন্ড জেলার অনেক গ্রাম। দেয়াল চাপা পরে দুই শিশুসহ মারা গেছে তিন জন । ভেঙ্গে পরেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্থ হয়েছে মাঠের পর মাঠ ফসল। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বন্ধ হয়ে গেছে বিদ্যুত সরবরাহ।
এ পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, জেলার ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়িতে দেয়াল ধসে একই পরিবারের মা ও ২ ছেলে সহ ৩ জন মারা গেছে। এরা হলো, জয়নালের স্ত্রী শিল্পী (২৭), ছেলে নেওয়াজ (৭), নিয়ামুল (৩)।
একই উপজেলার তুলশীগঙ্গা ইউপি চেয়ারম্যানের ৪৩ হাজার মূরগীসহ পুরো সেড,  উত্তর মহেশপুর শালুকডুবি গ্রামের অধিকাংশ বাড়ি,  নর্দান সংলগ্ন ১ নং ওয়ার্ডের নামাপাড়ায় ১০ টি বাড়ি ও বটতলী বাজারের  বেশকিছু দোকানসহ এ উপজেলার অন্তত ২০ গ্রামের কয়েকশ বাড়িঘর বিদ্ধস্ত হয়েছে। এদিকে কালাই উপজেলার জিন্দারপুর, করিমপুর, সড়াইলে ঝড়ের তোড়ে উড়ে গেছে অসংখ্য বাড়িঘরের চালা। এছাড়া সদর উপজেলার ধলাহার বিষ্ণুপুর, দোগাছী উত্তরজয়পুর, ভাদশাসহ ৪০টি গ্রাম ও জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে।
অন্যদিকে ঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড হয়েছে জেলার অগনিত গাছপালা । ভেঙ্গে গেছে বৈদ্যুতিক খুঁটি। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। সঠিক পরিসংখ্যান এ মুহুর্ত পাওয়া না গেলেও অনুমান করা হচ্ছে হেক্টরের পর হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০