news desk
৭ জুন ২০২০, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

সোহেল রানা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এবিসি স্কুলের সামনে ব্যাংক ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ ছয় দূর্র্ধষ ডাকাতকে আটক করেছে র‌্যাব ১১।

রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে এই ডাকাত দলটিকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ৩টি রামদা, ২ টি চাপাতি এবং ১টি নোয়া গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে, ওমর ফারুক, সবুজ মিয়া, ইমরান, শিব্বির আহমেদ, ফয়সাল ও সালাউদ্দিন । এরা সকলেই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।

র‌্যাব-১১ অধিনায়ক (সিও) ইমরান উল্ল্যাহ সরকার গণমাধ্যমকে জানান, লকডাউন পরিস্থিতি শিথীল হওয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি নারায়ণগঞ্জে বড় কোন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনা করে। গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে র‌্যাব তাদের নজরদারি করতে থাকে। রবিবার সকালে এমন ধরণের তথ্য পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের গেটের কাছাকাছি অবস্থা নিয়ে থাকে। এক পর্যায়ে একটি নোয়া গাড়িকে সন্দেহ হলে র‌্যাব রাস্তা তাৎক্ষণিক রাস্তা বøক করে দিয়ে নোয়া গাড়িটিকে ঘিরে ফেলে। পরে বিষয়টি নিশ্চিত হয়ে গাড়ির দরজা ও জানালার কাঁচ ভেঙ্গে তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করে। পরে ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া গাড়িটি জব্দ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০