news desk
১০ জুন ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে ৩ জনের লাশ উদ্ধার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে খুনের শিকার স্কুল ছাত্রসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার কোম্পানীগঞ্জে ডাকাত সর্দার, সোনাইমুড়ীতে স্কুল ছাত্র ও চাটখিল উপজেলায় বাক প্রতিবন্ধির লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপকূলীয় এলাকার শীর্ষ ডাকাত সর্দার নিজাম উদ্দিন বৈজ্ঞার (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পাশ^বর্তি সোনাগাজি থানা পুলিশ উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। নিজাম উদ্দিন বৈজ্ঞা মধ্যম মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, ডাকাত সর্দার নিজাম উদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। কিছুদিন আগে সে জেল থেকে মুক্তি পেয়ে আবারো সোনাগাজী এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার ডাকাত দলের সাথে সক্রিয় হয়। দুদিন আগে তার পরিবার অভিযোগ করেছিল তাকে এলাকা থেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে অপহরনের পর হত্যা করে খুনিরা লাশ ঘটনাস্থলে ফেলে যায় বলে ধরনা করা হচ্ছে। তার বিরুদ্ধে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায় অবৈধ অস্ত্র ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। নিজামের সহযোগী রামপুর গ্রামের ডাকাত শাহাদাত হোসেন কিছুদিন আগে পুলিশের গুলিতে নিহত হয়।
এদিকে সোনাইমুড়ী উপজেলায় ফুটবল খেলা নিয়ে দ্বন্ধের জের ধরে ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্র হত্যা করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আলোকপাড়া গ্রামে দুই বাড়ির মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত মো. সাইমন (১৩) ও গুরুত্বর আহত শিমুল সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের আলোকপাড়া গ্রামের বড় বাড়ীর শামছুদ্দিন’র ছেলে এবং নিহত সাইমন সোনাইমুড়ী আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।। এ ঘটনায় নিহতের ভাই শিমুল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ জানান, মঙ্গলবার বিকেলে আলোকপাড়া গ্রামের বিলে বড় বাড়ি ও আশরাফ আলী বেপারী বাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় বাড়ীর শামছুদ্দিনের ছেলে মো. সাইমন ও একই গ্রামের আশরাফ আলী বেপারী বাড়ির এছহাক মিয়ার ছেলে মীর হোসেনের (২০) সাথে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে মাগরিবের নামাজের পর মীর হোসের ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নিয়ে সাইমন ও তার ভাই শিমুল বাজারে যাওয়ার পথে গতি রোধ করে দুই ভাইকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী আহত অবস্থায় সাইমনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিমুল (১৬) কে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হামলাকারী মীর হোসেন (২০), একই ওয়ার্ডের এছাক মিয়া ছেলে। তকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় হত্যা মামলা হয়েছে।
অপরদিকে সোমবার বিকালে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আহম্মদ কাজী ভ‚ঞা বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে রুবেল প্রকাশ মায়া (২৫) নামের এক বাক প্রতিবন্ধির লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়া নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইকের বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে। চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মায়া পুকুর পাড়ে ঘাস কাটতে যায়। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছেনা। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই আপাতত থানায় ইউডি মামলা হবে। তবু আমরা তদন্ত করে দেখবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

দেশে আরও কমল স্বর্ণের দাম

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১০

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

১১

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

১২

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

১৩

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

১৪

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

১৫

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

১৬

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

১৭

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

১৮

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১৯

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

২০