news desk
১৪ জুন ২০২০, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় ক্ষুদ্র, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ ও  বীজ বিতরণ 

 

কাপাসিয়া( গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কাপাসিয়া উপজেলা ২০১৯- ২০২০ অর্থবছরের খরিপ ১/২০২০ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে   বিনামূল্যে সবজি  বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
১৪ জুন দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কালিকাপুর সবজি  মডেল অনুযায়ী এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মাদ শহিদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা  সুমন কুমার বসাক।
কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান উপজেলা ১১ টি ইউনিয়নের ৩৫২ জন প্রান্তিক কৃষকের মাঝে লাল শাক, ডাটা, টমেটো, কলমি শাক,মুলা, বেগুন, মরিচ, ধনিয়া, পালং শাক, লাউ,করল্লা, বটবটি, সিন এবং সার ও বেড়া সহ অন্যান্য উপকরণ কেনার জন্য ১৯৩৫ টাকা বিক্যাশের মাধ্যমে প্রত্যেককে কাছে পৌঁছে দেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০