news desk
২৭ অগাস্ট ২০২০, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘকে দুটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক :  দীর্ঘ আলোচনার পর সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। বুধবার তেহরানে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। দু’পক্ষের মধ্যে গত কয়েক মাস ধরে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয় ইরানের পক্ষ থেকে।

বুধবার ইরানের পারমাণবিক সংস্থার প্রধান আলি আকবর সালেহি এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান স্বেচ্ছায় আইএইএ-কে দুটি নির্দিষ্ট স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। উভয় পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আইএইএ নিরপেক্ষ থাকবে আর প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে ইরান।

আইএইএর পক্ষ থেকেই স্থাপনা দুটির বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই পুরোনো পারমাণবিক স্থাপনা দুটি পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মসূচি সম্পর্কে তারা একমত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে, ইরানের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর এ বিষয়ে নতুন করে আর কোন প্রশ্ন তুলবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০