news desk
২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে জান্নাত(২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া আব্দুলাহপুর চৌধুরীপাড়া এলাকায় বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় স্বামী ইমন মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, ১ বছর আগে মাদারীপুরের ঝাউদি গ্রামের শওকাত মিয়ার বড় মেয়ে জান্নাতের সঙ্গে পাওয়া মুন্সিগঞ্জ জেলার পাঁচঘুইরাকান্দি এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইমনের সঙ্গে প্রেম সংগঠিত বিয়ে হয়। গত ২০ আগস্ট জান্নাত ও ইমন মিলে তেঘরিয়া চৌধুরীপাড়া আমির হোসেন মেম্বারের বাড়ীতে ভাড়া নেয়। ইমন ইলেট্রিসিয়ান হিসেবে কাজ করত। বিয়ের পর প্রায় সময়ই স্বামী ও স্ত্রী মাঝে ঝগড়া লেগে থাকতো। প্রতি রাতেই জান্নাতকে মারধর করতেন স্বামী ইমন।
বাড়ীর মালিক আমির হোসেন মেম্বর জানান, আজ বুধবার ভোর রাত ৫টার দিকে ইমন আমাকে ডেকে বলে আমার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমি ওদের ঘরে এসে দেখি জান্নাতের লাশ খাটের উপর একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। যদিও ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানোর মতো কোন ব্যবস্থা ছিলোনা।
নিহতের খালা মালেকা বেগম অভিযোগ করে বলেন,তার বোনের মেয়ে জান্নাত দীর্ঘদিন তার কাছে ছিলো। এসময় ইমন জান্নাতের জন্য বিয়ের প্রস্তাব দেয়।এতে আমরা রাজি হইনি। কারন ইমন এর আগে আরো একটি বিয়ে করেছে। পরে পরিবারের অমতে জান্নাতকে ফুসলিয়ে বিয়ে করে ইমন। বিয়ের পর জান্নাতের কাছে আগের স্ত্রীকে তালাক দেয়ার জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকা দাবী করে। এ টাকার জন্য প্রায় সময়ই মারধোর করতো ইমন। খালা মালেকা বেগম অভিযোগ করেন,জান্নাতকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই কুদ্দুস জানান,ভোর রাতে ৯৯৯ থেকে ফোন আসলে জানতে পারি যে,তেঘরিয়া এলাকায় এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে সেখানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠাই। নিহতের দু’হাতে কামড় ও পিটিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা শওকাত সরদার বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০