news desk
১ নভেম্বর ২০২০, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত হলেন সিএএফ সভাপতি আহমাদ আহমাদ

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এর সভাপতি আহমাদ আহমাদ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনায় আক্রান্তের এক সপ্তাহ পর দ্বিতীয় কোনো কনফেডারেশনের সভাপতি হিসেবে আহমাদ কোভিড-১৯ পজিটিভ হলেন।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে আহমাদ নিজেই বলেছেন, ‘আজ সকালে আমাকে কোভিড-১৯ পজিটিভ হিসেবে নিশ্চিত করা হয়। আমার মধ্যে হালকা কিছু উপসর্গ রয়েছে। তবে আমি সুস্থ অনুভব করছি। এখন আমাকে অন্তত ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।’

এর আগে মঙ্গলবার একইভাবে ইনফান্তিনো নিজের করোনা আক্রান্তের বিষয়টি প্রকাশ করেছিলেন। ফিফা জানিয়েছে অন্তত ১০ দিনের জন্য ইনফান্তিনো বাসায় আইসোলেশনে থাকবেন। ৬০ বছর বয়সী আহমাদ আগামী মার্চে পুনরায় সিএএফ সভাপতি হিসেবে বহাল থাকার আশা করছেন। প্রথম মেয়াদে অবশ্য তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেছিল ফিফা। যদিও তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই অস্বীকার করেছেন আহমাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০