চৌমুহনী পৌর নির্বাচনে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময়
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 74
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী মহিন উদ্দিন মহিন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বিকালে পৌর এলাকার দক্ষিণ বাজারে নিজ বাড়ির সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেট্টনিক্স মিডিয়ার সংবাদকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র প্রার্থী মহিন পৌরসভার নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শান্তিপূর্ন ও নিরপেক্ষ ভোট দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।



























