ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে গম ক্ষেত থেকে যুবককের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / 90
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে গমের ক্ষেত থেকে সুলতান হোসেন ইমন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে বাগাতীপাড়া উপজেলার লোকমানপুর মাড়িয়া গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে।
আজ (১৩ জানুয়ারী) সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের তৌসিপুর গ্রামের গমের ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।সকালে গমের ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ও ওয়ালিয়া ফাঁড়ীর অফিসার্স ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আমরা মৃত ব্যাক্তির প্রাথমিক ভাবে পরিচয় পেয়েছি। খুব দ্রুত সময়ের  মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালপুরে গম ক্ষেত থেকে যুবককের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১