Ritesh Beghi
১৬ জুলাই ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মৃত্যুপুরী বানাচ্ছে কিছু দল: মোমিন মেহেদী

মোমিন মেহেদীর বক্তব্য, বাংলাদেশ মৃত্যুপুরী বানাচ্ছে কিছু দল

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আমরা উদ্বেগ-উৎকন্ঠার সাথে লক্ষ করছি বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে । এরা রাজনীতির নামে অপরাজনীতি, ধর্মের নামে অধর্ম, মানবতার নামে সহিংসতা, শিক্ষার নামে অপশিক্ষা আর সংস্কারের নামে কুসংস্কার-অসভ্যতায় মেতে উঠেছে। এদেরকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখনই প্রতিহত না করলে সারাদেশে সহিংসতা বাড়বে, গৃহযুদ্ধের পথে এগিয়ে যাবে বাংলাদেশ; যা আমাদের কারোই কাম্য নয়। গোপালগঞ্জে সংগঠিত ঘটনার প্রতিবাদে ১৬ জুলাই বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মমতা থেকে গত ১ বছরেও মুক্তি পায়নি বাংলাদেশ। কারণ অতিতের মত এখনো পুলিশ বাহিনীকে সরকার ব্যবহারের পাশাপাশি সেনা বাহিনীকেও ব্যবহার করছে ছাত্র-যুব-জনতার কণ্ঠরোধ করার জন্য। যা শুধু উদ্বেগেরই নয়; লজ্জার-ঘৃণার।

নতুনধারার নেতৃবৃন্দ এসময় বলেন, আগে ফ্যাসিস্টদের ব্যর্থতায় যেখানে-সেখানে নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করা হতো আর এখন নোবেলজয়ী ড. ইউনূস শান্তিতে পুরস্কার পেলেও দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। সভায় বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, রুবেল আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় মোমিন মেহেদী দেশে শান্তি ফেরাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে তার আগের পেশায় ফিরে যাওয়ারও আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০