Ritesh Beghi
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কে এম আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো দেশের মাটিতে ঘাপটি মেরে আছে। এসময় তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, দলীয় বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলুন।

তিনি আরও বলেন, দলের মধ্যে কিছু নতুন মুখ বৈরাগী সেজেছে। ৫ তারিখের পরে যারা বৈরাগী সাজেছে তাদের কঠর হস্তে দমন করার জন্য আপনারা সকলে প্রস্তুতি হন।

এর আগে কুমারখালী বাসস্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খন্দকার সামসুজ্জাহিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.হান্নান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০