Ritesh Beghi
২৫ অগাস্ট ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম

ডাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ ছাত্রদল প্রার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কর্তৃপক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড ধরে রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ সোমবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।

তিনি বলেন, ‘যেখানে নিয়ম ভঙ্গ হচ্ছে, সেখানে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না কমিশন। হলে হলে গুপ্ত সংগঠন ডামি প্রার্থী দিচ্ছে, যা আমাদের ওপর মব করানোর সম্ভাবনা তৈরি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চলছে। বিশেষ করে নারী প্রার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানো হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। ছাত্রদলের নারী প্রার্থীদের নিয়ে কুৎসিত মনোভাব থেকে সবাইকে সরে আসার আহ্বান জানাই।’

জিএস প্রার্থী তানভীর বারী হামীম জানান, গত ৫ আগস্টের পর থেকে শিবির-জামায়াত নারী প্রার্থীদের বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালাচ্ছে। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, এসব কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার।

ব্রিফিংয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল আরও অভিযোগ করে, সম্প্রতি এক স্বতন্ত্র ঐক্যজোট প্রার্থী অতীতে ছাত্রদলের ওপর হামলায় জড়িত ছিলেন। এ ধরনের প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও দাবি তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০