Ritesh Beghi
১৭ জুন ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মার ভাঙন আতংকে দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ, বাড়ছে নদীর পানি

পদ্মার ভাঙন কবলিত ফরিদপুরের চরাঞ্চল
filter: 0; fileterIntensity: -0.01; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: night;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 44;

প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্ক নিয়ে দিন কাটে পদ্মার তীরবর্তী চরাঞ্চলবাসীর।
বছরের এই সময়টাতে পদ্মা নদীর পানি বাড়ে, আর সেই সঙ্গে বাড়ে চিরচেনা আতঙ্ক—পদ্মার ভাঙন
বছরের পর বছর ধরে নদীর করালগ্রাসে হারিয়ে গেছে বহু মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা। নিঃস্ব হয়েছে শত শত পরিবার।

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষজন বর্তমানে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন এবং আকোটের চর ইউনিয়নের কয়েকটি গ্রামে ভয়াবহ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা

ভাঙনের মুখে একাধিক গ্রাম

সরেজমিনে গিয়ে দেখা যায়, নুরুদ্দীন সরদার কান্দি, আব্দুল হামিদ জঙ্গির কান্দি, আলেফ সরদার কান্দি ও জব্বার শিকদার কান্দি—এই গ্রামগুলো ভাঙনের বড় ঝুঁকিতে রয়েছে।
এছাড়াও আকোটের চর ইউনিয়নের শয়তানখালী, ছলেনামাআকোটের চর গুচ্ছ গ্রামে প্রায় ১১০টি পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

স্থানীয়দের মতে, পদ্মার স্রোতের গতি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পাড় ভেঙে যাচ্ছে প্রতিদিনই। মানুষজন তাদের বাড়িঘর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চরবাসীর আতঙ্কের কথা

আকোটের চর গুচ্ছ গ্রামের বাসিন্দা মমতাজ বেগম বলেন,

“বর্ষা এলেই আমাদের ঘুম হারাম হয়ে যায়। পানি বাড়লেই মনে হয়, এবার বুঝি ঘরটা চলে যাবে। সরকার যে ঘর দিয়েছে, সেটাই এখন শেষ সম্বল। এটাও যদি চলে যায়, তাহলে আর কিছু থাকবে না।”

স্থানীয় প্রশাসনের দাবি

আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন,

“নদীভাঙন এখন আর হঠাৎ কোনো দুর্যোগ নয়, এটা এখন বার্ষিক দুর্যোগে পরিণত হয়েছে।
আমরা বহুবার পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, তারা এলাকাও পরিদর্শন করেছেন।
আশা করছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সামছুল হাসান বলেন,

“পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের ঝুঁকিও বাড়ছে। আমরা ভাঙনপ্রবণ এলাকাগুলোতে নজরদারি করছি এবং পরিকল্পনা নিচ্ছি।
খুব শিগগিরই টেকসই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রস্তাবনা ও দাবি

স্থানীয়দের দাবি, ভাঙনরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা, ব্লক বসানো ও নদীশাসনের স্থায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। না হলে প্রতি বছর শত শত পরিবার ঘরহারা হবে, আর চরাঞ্চলের কৃষি ও জীবনধারা হুমকির মুখে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০