Ritesh Beghi
২০ জুলাই ২০২৫, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার কামচাটকা ভূমিকম্প: ৭.৪ মাত্রার কম্পন, সুনামি সতর্কতা জারি

প্রতীকী ছবি

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মূলত পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর এই সুনামি সতর্কতা জারি করা হয়। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এর মধ্যে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি বড় ভূমিকম্প অনুভূত হয়।

এর মধ্যে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ এবং একটি ছিল ৭.৪। এরও আগে, ওই একই এলাকায় আরও একটি ৫.০ মাত্রার ভূমিকম্প ঘটে।

জার্মান ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড-ও নিশ্চিত করেছে, অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্প রোববার কামচাটকার পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে। মূলত পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহরটি কামচাটকা অঞ্চলের একটি প্রধান বন্দর ও প্রশাসনিক কেন্দ্র।

শহরটিতে এক লাখ ৬৩ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে।

এদিকে ৭ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্পের ফলে সমুদ্রের নিচে প্লেট সরণ হলে সাধারণত সুনামি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এখন পর্যন্ত কোনো বড় সুনামির খবর পাওয়া না গেলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলবর্তী এলাকাগুলোর লোকজনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়ার প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০