Ritesh Beghi
১৬ জুলাই ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলের হামলা: সেনা সদরদপ্তরে বোমা হামলা

সিরিয়ায় ইসরায়েলের হামলায় ধোঁয়ায় আচ্ছন্ন দামেস্ক

সিরিয়ার সেনা সদরদপ্তরে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (১৬ জুলাই) ইসরায়েলি হামলায় কেঁপে উঠে রাজধানী দামেস্ক। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সেনা সদরদপ্তর সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে অবস্থিত।

সিরিয়ায় সুয়েইদা শহরে দ্রুজ জাতিগোষ্ঠী এবং বেদুঈন জাতিগোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এ সংঘর্ষ থামাতে শহরটিতে প্রবেশ করে সিরিয়ার সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা ট্যাংক ও অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসে।

তবে দখলদার ইসরায়েল হুমকি দেয় সুয়েইদা শহর থেকে সিরিয়ার সেনাবাহিনীকে চলে যেতে হবে। ইসরায়েল অভিযোগ করে, দ্রুজ জাতিগোষ্ঠীর ওপর সিরীয় সেনারা অত্যাচার চালাচ্ছে। যা তারা করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সেনা সদরদপ্তরে হামলা চালাল তারা।

দ্রুজ সম্প্রদায়ের অনেক মানুষ সিরিয়ার দখলদকৃত ইসরায়েলি ভুখণ্ডে বাস করেন।

বুধবার সেনা সদরদপ্তরে প্রথমে ছোট একটি হামলা চালায় ইসরায়েল। এরপর সেখানে ব্যাপক বোমা হামলা শুরু করে তারা।

সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর শান্তি ফেরানোর যে সুযোগ তৈরি হয়েছে সেটি ইসরায়েল নষ্ট করছে।

গত বছরের ডিসেম্বরে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর থেকে পশ্চিমারা সিরিয়ার সঙ্গে আবারও সম্পর্ক তৈরি করে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়। এমনকি ইসরায়েলের সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গুঞ্জনও উঠে। তবে এরমধ্যেই দখলদার ইসরায়েল সিরিয়ার সেনা সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালাল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েল হামলা চালালেও সিরিয়ার এ মুহূর্তে কিছু করার নেই। তাদের পাল্টা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই। সিরিয়া খুব বেশি হলে মিত্র দেশগুলোকে দিয়ে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে পারবে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০