Ritesh Beghi
১৯ জুলাই ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ার সুইদায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৯৪০, যুদ্ধবিরতি ঘোষণা

সিরিয়ার সুইদায় সাম্প্রদায়িক সংঘর্ষে ধ্বংসস্তূপ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন উপজাতিদের মাঝে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। যদিও এই সাম্প্রদায়িক সংঘাতের অবসানে সুইদায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকার।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘‘সাম্প্রদায়িক সহিংসতায় নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৮২ জনকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা সরাসরি হত্যা করেছেন।’’

এছাড়া এই সংঘাতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৩১২ সদস্য ও ২১ সুন্নি বেদুইন নিহত হয়েছেন। আর এই সংঘাতে দ্রুজদের রক্ষায় ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো হামলায় সিরিয়ার সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাটি।

গত কয়েক দিন ধরে চলা সুইদার সাম্প্রদায়িক সংঘাতের অবসানে ইসরায়েল ও সিরিয়ার সরকারের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই এই  সংঘাতে নিহতের সংখ্যা বৃদ্ধির তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এ সময় সিরীয় সেনাবাহিনীর সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলের সেনাবাহিনী।

সিরিয়া-বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ব্যারাক বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন সিরিয়ার নেতা আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্যারাক বলেছেন, এই চুক্তিতে আল-শারার গুরুত্বপূর্ণ মিত্র তুরস্ক ও প্রতিবেশী দেশ জর্ডানও সমর্থন জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০