Ritesh Beghi
১৭ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিশ্চয়তার মাঝেই ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এই সমস্যার সমাধানে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল। এরই মাঝে তারা তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল। চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও বাড়তি চারজনকে নিয়ে মোট ৩০ জনের দল দিয়েছে তারা। 

এই দল নিয়ে আগামীকাল (সোমবার) তুরস্কে যাবে ইরান। সেখানে ট্রেনিং ক্যাম্প করবে তারা, প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। সেখানেই তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন সম্পন্ন করবে। আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে খেলা নিশ্চিত করলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি।

ইরানের বিশ্বকাপ স্কোয়াডে আছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তিনিসহ প্রায় এক ডজন খেলোয়াড় ইতোমধ্যে ৫০টি বা তার বেশি ম্যাচ খেলেছেন। বেশ অভিজ্ঞ দল নিয়ে বিশ্বকাপে অংশ নেবে তারা।

হেড কোচ আমির গালেনোই বলেছেন, ‘বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত।’

কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনকে বাদ দিতে হয়েছে। বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ কিংবা তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদকে রাখা হয়নি।

যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান আরিজোনার টাকসনে তাদের ঘাঁটি গড়বে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম বিশ্বকাপ ম্যাচ। একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে।

ইরানের ৩০ জনের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ;

রক্ষণভাগ (ডিফেন্ডার): দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান;

মধ্যমাঠ (মিডফিল্ডার): রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি;

আক্রমণভাগ (ফরোয়ার্ড): আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০