news desk
১ নভেম্বর ২০২০, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ্যভাবে ইটভাটা পরিচালনায় জন্য সাংবাদিকের সাহায্য চাইলেন মালিকরা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ইটভাটা পরিচালনার নতুন নীতিমালার কারণে দীর্ঘদিন যাবৎ পরিচালিত ব্যবসা হঠাৎ করে হুমকির মুখে পড়ায় মতবিনিময় সভার আয়োজন করেছে কাপাসিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি । রোববার কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকার জোবায়দা মেমোরিয়াল হাসপাতালের নব নির্মিত ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেস ক্লাব ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ। কাপাসিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন লিখিত বক্তব্যে জানান, সরকারি নির্দেশনা অনুসারে কাপাসিয়ায় ৩০টি ইটভাটায় পরিবেশ বান্ধব হাওয়াই চিমনি নির্মাণ করে ২০১৬ সাল পর্যন্ত বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ জারি ও কার্যকর করার কারণে এখন আর বৈধভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। অথচ এক একটি ইটভাটা নির্মাণ করতে গিয়ে ইতোমধ্যে ব্যাংক থেকে ঋণ নিয়ে ও সহায় সম্ভল যা কিছু ছিল তা মিলিয়ে তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। তাই হঠাৎ করে এ ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য কোনোভাবে তাদের পক্ষে বিনিয়োগকৃত পুঁজি ফিরে পাওয়া এবং টিকে থাকা সম্ভব নয়। তাছাড়া নি¤œ আয়ের লোকজন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে প্রায় ১৫ হাজার লোক এসব ইটভাটার সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছেন। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনা করে আগামী দুই বছর যদি তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হয় তবে তারা বিনিয়োগকৃত পুঁজি ফিরে পাবেন এবং ধারদেনা মুক্ত হতে পারবেন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বেপারী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

সংবাদ সম্মেলনের মাঝেই এলো বাবার মৃত্যুর খবর, স্তব্ধ কঙ্গো কোচ

তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১০

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১১

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১২

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

ফরিদপুরে গুলিবিদ্ধ যুবক নিহতের ঘটনায় আটক ১৭

১৪

ইনুর রায়ে অসন্তোষ প্রকাশ করে যা বললেন নাহিদ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

১৬

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’—এর পথে বাধা এমবাপ্পে!

১৭

হলি আর্টিজানের ১০ বছর: বিশেষায়িত ইউনিটের স্থবিরতায় ফিরছে কি জঙ্গি শঙ্কা?

১৮

রাজস্থানে বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

১৯

কলম্বিয়ায় স্যুটকেসে মিলল জনপ্রিয় মডেলের লাশ!

২০