news desk
১ মে ২০২০, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায় ও কর্মহিন মানুষের পাশে দাড়ালেন জন-দরদি ডা. শাহিনূর রহমান খান শাওন

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
দেশের মানুষ যখন করোনার কারনে ঘরবন্দি অসহায় ঠিক তখন টাঙ্গাইলের মির্জাপুরে দুই হাজার কর্মহীন, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাবার, নগদ টাকা, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক তুলে দিয়েছেন সিনিয়র মেডিকেল অফিসার ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শাহীনুর রহমান খান শাওন। তার ব্যক্তিগত উদ্যোগ ও পরিবারের সহযোগিতায় উপজেলার বানাইল, আনাইতারা ও ওয়ার্শি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন, অসহায় এবং দরিদ্র পরিবারের মধ্যে এই খাবার এবং নগদ টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. শহীনুর রহমান খান শাওন ।

আজ শুক্রবার উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড ও বানাইল এলাকায় দরিদ্রদের মাঝে খাবার ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় ইঞ্জিয়ার মো. সোহেল খান, ব্যবসায়ী মো. আমিনুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে আনাইতারা ও ওয়ার্শি ইউনিয়নের দরিদ্রদের মাঝে খাবার ও নগদ টাকা দেওয়া হয়। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, তেল, ছোলা, লবণ ও পিয়াজ এবং নগদ টাকা।

জানা গেছে, ডা. শাহীনুর রহমান খান শাওন শুধু ডাক্তারী সেবা দিচ্ছেন তাই নয়,সে মানবতার জন্যও কাজ করছেন।তিনি ইঞ্জিনিয়ার মো. শামসুল আলম খান মেমোরিয়াল ট্রাস্ট, টাঙ্গাইল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ন্যাশনাল মেডিকেল এলামনাই এসোসিয়েশন এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল (এমপিএইচ) এর চেয়ারম্যান ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। করোনার মত দুর্যোগের এই সময়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্রদের মধ্যে খাবার ও নগদ টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।দেশের এমন দুর্যোগ সময়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০