news desk
২ এপ্রিল ২০২০, ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইজিপি হচ্ছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীর মেয়াদ আগামী ১৩ এপ্রিল শেষ হতে যাচ্ছে। নতুন কেউ দায়িত্বে আসছেন, নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে—এ নিয়ে চলছে এখন জোর আলোচনা । তবে আইজিপি হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের নাম।

বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা যিনি বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ৭ জানুয়ারি তারিখ থেকে তিনি এই পদের দায়িত্বে আছেন। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করেছেন। তিনি ডিএমপি কমিশনার ছিলেন।

মহাপরিদর্শক পদে জাবেদ পাটোয়ারির ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে র‌্যাবের ডিজি পদে কর্মরত অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ এর চাকরির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, নতুন আইজিপি কে হচ্ছেন তা নিয়ে আলোচনার পাশাপাশি সদর দপ্তরের কাজকর্মেও গতি কমে গেছে। সবাই তাকিয়ে আছেন পরবর্তী আইজিপির দিকে। বড় ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে কেউ ঝুঁকি নিতে চাইছেন না।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কে আইজিপি হবেন, তা প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১০

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১২

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৩

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৪

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৫

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৭

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৮

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৯

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

২০