news desk
৩১ মার্চ ২০২১, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা কাদের মির্জার

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

লাইভে কাদের মির্জা বলেন, ‘আমি আজ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আমি আর আওয়ামী লীগের কোনো পদে নেই।’

কাদের মির্জা বলেন, ‘আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গঠন করেছি। এ সংগঠনের সাথে কাজ করব। মানবতার কাজ করব। মানুষের সুখ-দুঃখের সাথী হব, অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করবো, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি করবো। বিদায়ের মুহূর্তে আমার নেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করবো- যারা অপরাজনীতির সাথে জড়িত তাদের লাগাম টেনে ধরুন।’

তিনি বলেন, ‘আজ আমার বিরুদ্ধে যে অত্যাচার, জুলুম ও ক্ষমতার তাণ্ডব চলছে, প্রশাসনের তাণ্ডব চলছে, অর্থের রমরমা খেলা চলছে, বসুরহাট বাজারে যে অস্ত্রের ঝনঝনানি চলছে- এ অবস্থায় আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি নামাজের বিছানায় বসে সিদ্ধান্ত নিয়েছি, যতদিন বেঁচে থাকবো আমি অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো, সাহস করে সত্য কথা বলবো।

কাদের মির্জা আরও বলেন, ‘ওবায়দুল কাদেরের মন্ত্রণালয়ে তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরসহ অন্যান্যরা যে দুর্নীতি করছে তা আমি লিখিতভাবে সকল তথ্য প্রমাণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠাবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০