news desk
২২ ফেব্রুয়ারী ২০২১, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ২৪ মে থেকে খুলবে সব ধরনের বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের পর আগামী ২৪ মে থেকে দেশের পাবলিক, প্রাইভেট এবং বিশেষায়িত সব ধরনের বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । এছাড়া ১৭ মে থেকে আবাসিক হল খুলে দেয়া হবে।

সোমবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

 

তিনি বলেন, ১৭ মে এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবেন না। এসময় শিক্ষার্থীদের টিকা না দিয়ে হলে নিয়ে আসাটা বিপদজনক বলেও মন্তব্যও করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সব শ্রেণিকক্ষ খোলার আগে যথারীতি অনলাইনে ক্লাস চলবে। আবাসিক হলগুলো খোলার আগে শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

এছাড়া স্কুল-কলেজ এবং মাদরাসাগুলো কবে থেকে খোলা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ডা. দীপু মনি। তিনি জানান, জাতীয় পরামর্শক কমিটির মতামত নিয়ে কবে থেকে স্কুল-কলেজে পাঠদান শুরু হবে তা জানিয়ে দেবো।

করোনা পরিস্থিতি সর্ম্পকে মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় অনেক দেশের তুলনায় বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। সংক্রমণের হার কমে আসছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে বড় সাফল্য দেখছি।

তিনি বলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ভারতে করোনার নতুন ধরণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি বেশি সংক্রমণ ঘটাতে পারন। এ বিষয়ে আমাদের নজর রাখতে হচ্ছে।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০