news desk
২১ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমরা রক্ষা করতে হবে:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংগ্রামের পথ বেয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমরা রক্ষা করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের জন্য অন্য ভাষা শিখতে হবে।

রোববার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ এর উদ্বোধন এবং আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তাদের ভাষাও যেন সংরক্ষণ করতে পারে সেজন্য আমরা বিনা পয়সায় বই ছাপিয়ে তাদের দেই। যেন তারা নিজেরা নিজেদের ভাষায় পড়তে পারে। ভাষার অধিকার রক্ষা করা, ভাষাকে সম্মান দেওয়া এবং পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাগুলো সংরক্ষণ করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমি গড়ে তুলি।

বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যখন আমরা গড়ে তোলার সিদ্ধান্ত নেই এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করি তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনান আমার সঙ্গে ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০০১ সালে আমরা সরকারে আসতে পারিনি। তখন বিএনপি ক্ষমতায় আসার পর এই ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিল। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন এটা নির্মাণকাজ সম্পন্ন করি। এখানে ভাষা জাদুঘর করা হয়েছে, সারাবিশ্বের হারিয়ে যাওয়া ভাষা এবং চলমান ভাষাগুলোর নমুনা এখানে রাখা, গবেষণা করা, ভাষার ইতিহাস সংগ্রহ করা, যারা শিক্ষা গ্রহণ করবে এবং গবেষণা করবে তারা যেন সুযোগ পায়, সে ব্যবস্থা করা হয়েছে। কাজেই আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য একটা সম্মানজনক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পর্যায়েও অনেক কাজ হয়ে গেছে, ইউনেস্কো এটিকে দ্বিতীয় ক্যাটাগরিতে উন্নীত করেছে। এজন্য ইউনেস্কোকে ধন্যবাদ।’

মাতৃভাষার জন্য আন্দোলন করতে গিয়ে বারবার আমাদের ছাত্রদের জেলে যেতে হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলে যাওয়াদের মধ্যে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব অন্যতম এবং দীর্ঘদিন তিনি কারাবরণ করেন। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতি তার মুক্তির সংগ্রাম অব্যাহত রাখে।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু ভাষা আন্দোলন শুরু করেছিলেন এবং সেখানে তার অবদান আছে, এই কথাটা আমাদের অনেক জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীও মানতে রাজি হতেন না। তাদের কথা হলো, শেখ মুজিব তো জেলে ছিল সে আমাদের ভাষা আন্দোলন করলো কীভাবে? জেলে তিনি গিয়েছিলেন কেন? এই ভাষা আন্দোলন যখন শুরু করল, প্রচার শুরু করল সেখানে তিনি বারবার গ্রেপ্তার হন। তারপর তার দীর্ঘ কারাবাস। এটাই দুর্ভাগ্য।’

‘শেখ মুজিব সারাটা জীবন এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন’ মন্তব্য করে তিনি বলেন, ‘একটা ভাষা একটা মানুষের পরিচয় এবং সেই পরিচয়টাই আমাদের সম্মান দেয়। জাতির পিতা তার আত্মজীবনীতে লিখেছেন- ‘মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে প্রথম বাঙালিরাই রক্ত দিল। দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই।’ এটাই হচ্ছে বাস্তবতা, বাঙালিরাই প্রথম রক্ত দিয়ে মাতৃভাষার কথা বলে গেছে। জাতির পিতা শেখ মুজিব সারাটা জীবন এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০