news desk
২ মে ২০২০, ৭:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউএনও সাঈকা সাহাদাতের প্রত্যাহরের আদেশ স্থগিত

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাল চুরির কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা না পেরুতেই সেই আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ স্থগিতের কথা বলা হয়েছে। পাশাপাশি উপজেলার নতুন ইউএনও নিয়োগের আদেশও স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাতকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। তাকে বদলি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছিল।

পাশাপাশি আগামী ৩ মে’র মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করার আদেশ দেওয়া হয়। তার পরিবর্তে পেকুয়ার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ইউএনও নাজমা সিদ্দিকা আকতারকে।

সম্প্রতি সাঈকা সাহাদাতের বিরুদ্ধে পেকুয়া উপজেলার সরকারি ১৫ টন চাল চুরির কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় জাড়িত ছিলেন টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীও। তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সামায়িকভাবে বরখাস্ত করে এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০