Ritesh Beghi
২১ জুলাই ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

অনলাইন জগতের ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি, ডাটা চুরি, অনলাইন ট্র্যাকিং এবং অপ্রয়োজনীয় বার্তা থেকে রক্ষা পেতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দ্রুত তাদের অ্যাকাউন্টের প্রাইভেসির সেটিংস পর্যালোচনার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। 

নিজস্ব তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং প্ল্যাটফর্মটিতে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের নির্দিষ্ট পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস অবিলম্বে পরিবর্তনের তাগিদ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মেটা তাদের নিজস্ব এআই মডেল ও ফিচারের মানোন্নয়নে ব্যবহারকারীদের পাবলিক অ্যাকাউন্টের ছবি ও ভিডিও ব্যবহার করে থাকে। যেসব ব্যবহারকারী নিজেদের কনটেন্ট এআই তৈরিতে ব্যবহার করতে দিতে চান না, তারা ইনস্টাগ্রামের Settings থেকে Sharing and Reuse অপশনে গিয়ে AI features সংক্রান্ত রিইউজ অপশনটি বন্ধ করতে পারেন।

এছাড়া ইনস্টাগ্রামের বাইরে অন্যান্য ওয়েবসাইটে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। মেটা প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য সাইটে আপনি কী ব্রাউজ করছেন তা ট্র্যাক করে বিজ্ঞাপন দেখায়। এটি বন্ধ করতে ব্যবহারকারীদের Accounts Center থেকে Your Information and Permissions-এ গিয়ে Your Activity Off Meta Technologies অংশটি নিষ্ক্রিয় করতে হবে।

অ্যাকাউন্টের সার্বিক সুরক্ষায় সাধারণ পাবলিক অ্যাকাউন্টের পরিবর্তে অ্যাকাউন্টটিকে Private করার আহ্বান জানানো হয়েছে। এর ফলে কেবল অনুমোদিত অনুসারীরাই প্রকাশিত পোস্ট ও স্টোরি দেখতে পাবেন, যা ভুয়া প্রোফাইল ও স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতে সাহায্য করে। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত মেসেজ, স্ক্যাম বা স্প্যাম লিংক থেকে বাঁচতে ডিরেক্ট মেসেজ রিকোয়েস্ট পাওয়ার সুবিধাটি কেবল পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত আপডেটগুলোর ক্ষেত্রেও গোপনীয়তা রক্ষা করতে বিশেষ ফিচার ব্যবহারের কথা বলা হয়েছে। গল্প বা স্টোরি শেয়ার করার ক্ষেত্রে নির্দিষ্ট ফলোয়ারদের থেকে তা লুকিয়ে রাখা কিংবা Close Friends ফিচার ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।

শেষ পর্যন্ত, ব্যবহারকারী কখন অনলাইনে সক্রিয় আছেন তা যেন অন্য কেউ দেখতে না পায়, সে জন্য Settings and activity থেকে Messages and story replies-এ গিয়ে Show Activity Status অপশনটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়ম করে এই সাধারণ বিষয়গুলো পরীক্ষা করলে অনলাইন জগতে ব্যক্তিগত তথ্যের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সূত্র: সামা টিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১০

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১১

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

১২

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা

১৩

মেসি কি অবসর নিতে চলেছেন? যা বলছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম

১৪

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

১৫

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে!

১৮

আর্জেন্টিনায় খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

১৯

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতিতে যাওয়া নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা : আরাগচি

২০