news desk
৬ অক্টোবর ২০২০, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালিতে ২ বছর আগে হারিয়ে যাওয়া বাংলাদেশী মেয়ের মাথার খুলি উদ্ধার

জাকির হোসেন  সুমন ,  ব্যুরো চিফ ইউরোপ   : ইতালিতে বসবাসরত বাংলাদেশী  লিটন  ও সোনিয়া দম্পোতি র ১২ বছরের কন্যা ইউশরা ২০১৮ সালের ১৯ জুলাই উত্তরাঞ্চলীয় ব্রেশা প্রভিন্সে হারিয়ে যায়  বনাঞ্চলে শিক্ষা সফরে গিয়ে। দুই বছরের বেশি সময় অতিবাহিত হবার পর  গত ৪ অক্টোবর রবিবার ব্রেশা’র একই পাহাড়িয়া জঙ্গল থেকেই উদ্ধার হয়েছে ইউশরা’র মাথার খুলি।
ইতালিতে বসবাসরত  মাঈনুল ইসলাম নাসিম সূত্রে জানা যায়, ইউশরা’র বাবা কাজী মোহাম্মদ লিটন ১৯৯৫ সাল থেকে ইতালির ব্রেশা’ শহরে বসবাস শুরু করে। কিছুটা মানসিক প্রতিবন্ধীর লক্ষ্মণ থাকায় কিশোরী কাজী জান্নাতুল ইউশরাকে বিশেষ স্কুলে ভর্তি  করা হয় ইতালির প্রচলিত নিয়ম  অনুসারে । ২০১৮ সালে  সেই  দিনটিতে ইউশরা ও তার সমবয়সী সঙ্গীদের  শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয় পাহাড়িয়া বনে। দ্বায়িত্বে থাকা  ট্যুর অপারেটরের সতর্ক না থাকায়  সাথিদের  থেকে বিচ্ছিন্ন  হয়ে  হারিয়ে যায় বাংলাদেশি ইউশরা।
নিখোঁজের পর থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, অত্যাধুনিক ড্রোন, পেশাদার ডুবুরি সেই সাথে বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে টানা ৭ মাস  অভিযান চালিয়ে ও  উদ্ধার করা যায়নি ইউশরাকে। এক পর্যায়ে  বন্ধ করে দেয়া হয়  উদ্ধার অভিযান৷ লাশের সন্ধান না পাওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেয়া হয় ইউশরা’র সম্ভাব্য নিহত হবার কথা। সন্তান হারা মা কামরুন্নাহার খানম সোনিয়া পথ চেয়ে থাকে সন্তানের।
ইউশরা’র পরিণতি নিয়ে সব জল্পনা কল্পনার মোটামুটি অবসান ঘটলো অবশেষে ২৭ মাসের মাথায় এসে। ব্রেশা প্রভিন্সের সেরলে পৌর এলাকার একই বনাঞ্চলে জনৈক শিকারী গত রবিবার হঠাৎ একটি মাথার খুলি দেখতে পায়। জানানো হয়  প্যারামিলিটারি পুলিশ ফোর্স ,   ‘ক্যারাবিনিয়েরি’। দুই বছর আগে উদ্ধার অভিযান পরিচালনাকারীরা খুলি দেখেই নিশ্চিত হয় এটি ১২ বছর বয়সী কিশোরীর। অফিসিয়ালি নিশ্চিত হতে খুলির ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০