Publisher
১৭ অক্টোবর ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উড়ন্ত শুরুর পর ২০৯ রানেই শেষ শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে প্রথম জয়ের আশায় মাঠে নামে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় লঙ্কানরা। তবে এরপরেই ছন্দ পতন। অস্ট্রেলিয়াকে ২১০ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (১৬ অক্টোবর) ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কানরা।

টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে শতরানের জুটি করে কুসল পেরেরা ও পথুম নিসাঙ্কা। দলীয় ১২৫ রানে ৬৭ বলে ৬১ রানে আউট হন পথুম নিসাঙ্কা।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক কুসল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে কুশল পেরেরা। তবে দলীয় ১৫৭ রানে ১৩ বলে ৯ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

কুশলের বিদায়ের পর বিপর্যয় নামে লঙ্কান ব্যাটিংয়ে। ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কুসল পেরেরা ৮২ বলে ৭৮ রান করে আউট হন।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা নেন ৪টি উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০