Ritesh Beghi
১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

স্পেনের বিশ্বকাপজয়ী ও গোল্ডেন বলজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। রোববার বার্সেলোনার এক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের দলবদল হবে প্রায় ৭৫ মিলিয়ন ইউরোর (৮৭ মিলিয়ন ডলার) বিনিময়ে।

বার্সেলোনার সেই সূত্র বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে একটা বিবৃতি আসবে, আর তখনই এই দলবদল আনুষ্ঠানিক হয়ে যাবে।’

জুলাইয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর রদ্রির সঙ্গে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়ে যায়। তবে সাবেক আতলেতিকো মাদ্রিদ তারকা রদ্রিকে পেতে জোর চেষ্টা চালায় বার্সেলোনা। ২০১৯ সালে সিটিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সাফল্যে বড় ভূমিকা রেখেছেন এই মিডফিল্ডার।

২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রি গত দুই মৌসুমে চোট সমস্যায় ভুগেছেন। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে তিনি দারুণ খেলেছেন।

বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণেই মূলত রদ্রির দিকে ঝোঁকে ক্লাবটি।

পেপ গার্দিওলার অধীনে সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্পেন অধিনায়ক রদ্রি। তার হাত ধরেই ক্লাবটি জিতেছে ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ ও চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ মোট ১২টি বড় ট্রফি।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার দুটি প্রস্তাব প্রথমে প্রত্যাখ্যান করে সিটি। তবে শেষ পর্যন্ত রোববার দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়। এই মৌসুমে অ্যান্থনি গর্ডন, কারিম আদেয়েমি ও জেসি বিসিওয়ুর পর কাম্প নউয়ে যাচ্ছেন রদ্রিও।

আগামী কয়েক দিনের মধ্যে জোয়াও কানসেলোর দলবদলও চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে বার্সেলোনা। গত মৌসুমে আল হিলাল থেকে ধারে এই খেলোয়াড়কে দলে নিয়েছিল ক্লাবটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০