news desk
৩০ এপ্রিল ২০২০, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা যু‌দ্ধে শহীদ হ‌লেন দুই পুলিশ সদস্য

নিজস্ব প্র‌তি‌বেদক : করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) আরও দুইজন পুলিশ সদস্য মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুবরণকারী ওই পুলিশ সদস্যরা হলেন পিওএম দক্ষিণ বিভাগের এএসআই আব্দুল খালেক ও ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনের কনস্টবল আশেক মাহমুদ।

গত ২৬ এপ্রিল, ২০২০ কনস্টবল মোঃ আশেক মাহমুদের করোনা উপসর্গ দেখা দিলে বিএসএমএমইউ ওইদিনেই তাঁর নমুনা সংগ্রহ করে। ২৭ এপ্রিল নমুনা টেস্ট রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর থেকে তাকে সিদ্ধিশ্বরী স্কুল অ্যান্ড কলেজে আইসোলেশনে রাখা হয়। গতকাল ২৯ এপ্রিল সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা সংকট মোকাবেলায় সম্মুখ যুদ্ধের অগ্রভাগে থাকা বাংলাদেশ পুলিশের এই সদস্য জামালপুর জেলার মেলান্দহ থানার ইন্দ্রবাড়ি গ্রামে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত. আয়েজ উদ্দীন।

তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে পিওএম দক্ষিণ বিভাগের এএসআই আব্দুল খালেক এর ২৮ এপ্রিল করোনা উপসর্গ দেখা দিলে আইইডিসিআর ওই দিনেই তাঁর নমুনা সংগ্রহ করে এবং ২৯ এপ্রিল তাঁরও নমুনা টেস্ট রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে। এরপর থেকে তাকে আরামবাগ হোটেলে আইসোলেশনে রাখা হয়। গতকাল ২৯ এপ্রিল দিবাগত রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ এপ্রিল, ২০২০ অনুমান ০৪.৩০ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ পুলিশের এই সদস্য বরগুনা জেলার বেতাগী থানার ঝোপখালী গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত. আজিজ মৃধা।

তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে কনস্টবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুর ১২ টায় রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁদের জানাযা শেষে পুলিশি ব্যবস্থাপনায় মরদেহ স্ব স্ব জেলায় প্রেরণ করা হয়েছে।

তাঁদের এই অকাল প্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

পুলিশের এই বীর সদস্যরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত সম্মানিত নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে গেছেন। দেশমাতৃকার সেবায় তাঁদের এ আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১০

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১১

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১২

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

১৩

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

১৪

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১৫

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৬

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১৭

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৮

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৯

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

২০