news desk
৫ সেপ্টেম্বর ২০২০, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় বিএনপির প্রবীণ নেতা ইউনুছ আলী চেয়ারম্যানের ইন্তেকাল 

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির প্রবীণ নেতা দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ইউনুছ মার্কেটের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ইউনুছ আলী মোল্লা (৭২) ডায়াবেটিকজনিত রোগে ভোগে শুক্রবার সকালে ফুলবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। বাদ আছর ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, জেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাবেক সচিব নুরুজ্জামান, উপ-সচিব সামসুল আলম, কাপাসিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিদের অংশ গ্রহনে অনুষ্ঠিত জানাজা নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ জানাজায় শরিক হয়েছেন। বিএনপি নেতা শহীদুল্লাহ’র পরিচালনায় জানাজা নামাজ পড়ান স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। এর আগে উপস্থিত মুসল্লিদের কাছে মরহুমের একমাত্র পুত্র আওলাদ হোসেন দোয়া প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদল নেতৃবৃন্দ মরহুমের কবরে পুস্পস্তবক অপর্ণ করেন।
মরহুম আলহাজ¦ ইউনুছ আলী মোল্লা আজীবন যথেষ্ট ন্যায়-নীতি ও সুনামের সাথে জীবন যাপন করেছেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রথমে নির্বাচিত মেম্বার এবং পরে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত এলাকার বিভিন্ন স্কুল ও ধর্মিয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেছেন। জনকল্যাণমূলক কাজে সুনাম বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলেও দল-মত নির্বিশেষে এলাকার সকলের সাথে বন্ধুত্বসুলভ আচরন করতেন। শিক্ষানুরাগী সদা হাস্যোজ্জল ইউনুছ আলীর এলাকায় দানবীর হিসাবে সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে অনেকেই ছুটে এসেছেন এবং জানাজায় শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০