news desk
২৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে কিশোর প্রতিবন্ধী বলৎকারের শিকার, থানায় মামলা

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ১৫ বছরের এক কিশোর শারীরিক ও মানসিক প্রতিবন্ধীকে খাবারের প্রলোভন দেখিয়ে বলৎকারের (ধর্ষন) অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়া বাজারস্থ মাহতাবের দোকানের পিছনে কলা বাগানে। এ ব্যাপারে ওই প্রতিবন্ধীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যপারে অভিযুক্ত জাকির হোসেন ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য এলাকার লোকজন মিথ্যা অপ প্রচার চালিয়ে আসছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন- থানায় মামলা হয়েছে। যার নং-১৮(০৯)২০। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছে। তবে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর সাতানী পাড়ার রাজ মিস্ত্রী জাকির হোসেন (৩২) প্রতিবন্ধী কিশোরকে একা পেয়ে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সুকৌশলে নয়া বাজার মাহতাবের দোকানের পিছনে নিরব স্থানে কলা বাগানে নিয়ে যায়। সেখানে নিরব হওয়ায় জোর পূর্বক তাকে বলৎকার (ধর্ষন) করে।

এ ব্যাপারে প্রতিবন্ধীর মা জানান, বাড়ীতে এসে আমার প্রতিবন্ধী ছেলে কান্না-কাটি করলে কান্নার কারণ জানতে চাই। পরে সে ইশারায় ইঙ্গিতে বুঝানোর চেস্টা করে। পরে তার মা তার প্যান্টে রক্ত দেখে স্থানীয় বাজারের আদর্শ হোমিও প্যাথিক চিকিৎসক মনকিরের নিকট নিয়ে যাই। ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পরামর্শ দেন। পরে তাকে রক্তাত্ব জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন।

স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিবর্গ মিনহাজ আবেদিন বিশাল, শহিদুল ইসলাম বেপারী, হোমিও চিকিৎসক মনকির হোসেন, রাজিব ভুইয়া, তাজুল ইসলাম ভুইয়া, সিরাজ মিয়া, অলিউল্লাহ্, আবুল কাশেম, হারিছ উদ্দিন, আব্দুল কাইয়ুম, ইমান আলী জানান পার্শ্ববর্তী সাতানী গ্রামের রাজমেন্ত্রী জাকির হোসেন দির্ঘদিন যাবৎ এলাকায় মাদক সেবন ও ব্যবসা , নারী নির্যাতন, বলৎকারসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০