news desk
২২ অগাস্ট ২০২০, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র সহ আহত ৪

তৈয়বুর রহমান,কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তরত চিকিৎসক তাদের অবস্থার বেগতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সারে ৯ টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়া বাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে।

আহতরা হলেন, দুবরিয়া মোবারক মোড়লের ছেলে কলেজ ছাত্র রাকিক মোড়ল (২২), মৃত এমদাদ মোড়লের ছেলে নাজমুল মোল্লা (২৮), মৃত মাসুদ শেকের ছেলে শারিফুল শেখ (২৫) অপর অভিযুক্ত রুবেল শেখ (২৮) কে আহত অবস্থায় সুইচ গিয়ার ছোড়াসহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানাযায়, ফটিক মোল্লার ছেলে রুবেল মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় বড় ভাইদের ছত্রছায়ায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল।

এ বিষয়ে গ্রামবাসি তাকে বিভিন্ন সময় বাঁধা নিষেধ করলেও থেমে থাকেনি সে। অবাধে দাপটের সাথে চালিয়ে যাচ্ছে তার রমরমা মাদক ব্যবসা। এসব ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কলেজ ছাত্র রাকিব, নাজমুল, শারিকুল কে সুইচ গিয়ার ছোঁড়া দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। খবর পেয়ে উত্তেজিত জনতা ওই মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রুবেলকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

এব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে জরুরী পার্টিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি সুইচ গিয়ার ছোড়াসহ অহত অবস্থায় রুবেল কে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এব্যাপারে থানার উপ পরির্দশক মো: নজরুল ইসলাম বলেন, এলাকার স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয় পরে খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি সুইচ গিয়ার ছোঁড়াসহ অভিযুক্ত রুবেল কে আটক করে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০