news desk
২০ ফেব্রুয়ারী ২০২১, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন চুমকি এমপি

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিলের নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগে মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
শনিবার দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বক্তারপুর নলি ব্রীজ সংলগ্ন সড়কের বেলাই বিলের বালু নদী থেকে ইশ^রপুর পর্যন্ত ৮ কিলোমিটার নলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল-আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, বক্তারপুর ইউপি চেয়ারম্যান ফারুক আকন্দ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, জাংগালিয়া ইউনিয়নের আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, সাধারন সম্পাদক শ্যামল পাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীল হোসেন প্রমুখ।
অপরদিকে, গাজীপুরের কালীগঞ্জে “শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ২০২১-২০২২ ভিজিডি চক্রের নির্বাচিত উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
সরকারের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের আওতায় ভিজিডি কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নের ৩২২৬ জন উপকারভোগী ২ বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন। ‘ স্বনির্ভরতার জন্য সহায়তা’ এ মূলনীতি অনুসরণ করে ভিজিডি কর্মসূচির আওতায় নির্বাচিত অতি দরিদ্র মহিলাদেরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর মাঠ পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান করে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০