সরকার সর্বস্তরের জনসাধারণকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অনেকে সরকারের এ নির্দেশ মানছেন না। তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক পড়তে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য শুক্র ও শনিবার ২দিনব্যাপি থানা এলাকা, কালীগঞ্জ বাসষ্টেন্ড ও বাজারসহ সড়কে মাস্কবিহীন পথচারী, রিক্সা, ভ্যান, ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা, বাস, মাহিন্দ্রের যাত্রী চালক, হেলপারদেরকে মাস্ক পড়িয়ে দেন অফিসার ইনচার্জ একে মিজানুল হক ও তার সহকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন -৭১ টিভি’র ষ্টাফ রিপোর্টার গাজীপুর ইকবাল আহমেদ সরকার, আর টিভি’র আজহারুল হক , মহনা টিভি’র আতিকুর রহমান আমীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, থানার উপ-পরিদর্শক সাদেকুর রহমান, শামীম মিয়া, শাহিকুল ইসলাম মাসুদ ও মোক্তাদির হোসেন প্রমূখ।
মন্তব্য করুন