news desk
১৯ ফেব্রুয়ারী ২০২১, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের তিন তলা ভবন ডোবার ওপর হেলে পড়ে ৭ জন আহত

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জের মধ্য চড়াইল খেলার মাঠ এলাকায় পানির উপর গড়ে তোলা তিন তলা ভবন ডোবার ওপর হেলে পড়ে ৭ জন আহত হয়েছে। শুক্রবার সকালে জানে আলমের ওই তিন তলা বাড়িটি হেলে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস বলছে কোন রকম নিয়ম নীতির তেয়াক্কা না করেই অবৈধভাবে ডোবার ওপর নির্মাণ করা হয়েছিল ভবনটি। এদিকে হেলে পড়া ভবনের পাশে ডোবার ওপর নির্মাণ করা আরও পাচটি ভবনকে ঝুকিপূর্ন ঘোষণা করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।
পানির উপর দাড়িয়ে থাকা চড়াইলের শেখবাড়ীর ওই ভবনে বসবাস করতেন বাড়ির মালিক ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে ঘুম থেকে সবাই জাগতে শুরু করছিল । এমন সময় কিছু বুঝে ওঠার আগেই তিনতলা ভবনটি ডোবার পানিতে হেলে পরে। প্রবল কম্পনে আতঙ্কিত হয়ে পরে আসপাশের লোকজন।

হেলেপরা ভবনের পাশের বাড়িতে থাকা একজন জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে বাহিরে দাড়িয়ে দেখি জানেআলমের বাড়িটি কাত হয়ে আছে। কিছু বোঝার আগেই প্রবল কম্পনের সাথে বাড়িটি ভেঙ্গে পরে। আমি আতঙ্কিত হয়ে পরি।

ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত সাহায্যের জন্য উদ্ধার কাজে নামে। পরে ভবনটি থেকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে মোট ৭ জনকে জীবিত উদ্ধার করে।
সরেজমিন পরিদর্শনে এসে কেরানীগঞ্জের সহকারি ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি হেলে পরা ভবনের আশপাশের ৫টি ঝুকিপূর্ন ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এসময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, কোনপ্রকার পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছিল এই ভবন। তাই এই দূর্ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

৬৪ দলের বিশ্বকাপ হবে ‘দায়িত্বজ্ঞানহীন’: লা লিগা সভাপতি

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

১০

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

১১

আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

১২

আলোচনা-সমালোচনায় ঘেরা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

১৩

জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

১৪

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি

১৫

জন্মদিনে স্বামী-সন্তানের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা

১৬

‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

১৭

দিল্লির যন্তর-মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৮

কুয়েতে মার্কিন রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০