news desk
৩০ মে ২০২০, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে সুষ্ঠভাবে বিজিএফ কার্ডের চাল বিতরন

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ 
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে গরিব অসহায় পরিবারের মাঝে বিজিএফ কার্ডের ৩০ কেজি চাল সুষ্ঠভাবেই বিতরন সম্পন্ন হয়েছে।

আজ (৩০মে) শনিবার সকাল ১০ টার অসহায় গরিব সিএনজি চালক,চা বিক্রেতা, প্রতিবন্ধী, ব্রিকস ফিল্ডে কর্মজীবিদের মাঝে এই চাল বিতরনের শুভ উদ্বোধন করেন শুভাঢ্যা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ লুৎফর রহমান ফরহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম, আওয়ামীলীগ নেত্রী মোসাঃ হোসনে আরা বেগম ও আওয়ামীলীগ ০৯ নং ওয়ার্ড সদস্য মো. সোহেলসহ প্রমুখ।
এসময় ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফরহাদ বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাই, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, শুভাঢ্যা আওয়ামীলীগ সভাপতি, ও শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেনের নির্দেশে আমরা সব সময় অসহায় মানুষের পাশে থেকে মাঠে কাজ ও ত্রান-সাহায্য অব্যহত রেখেছি। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা ১০টাকা দামে ৩০ কেজি ৪৮৩ পরিবারকে কোন অনিয়ম ছাড়াই প্রদান অব্যহত করে আসছি। ত্রান বিতরনে করতে গিয়ে আমাদের অনেক ভাই ভাইরাস আক্রান্ত হয়েছে । মহান আল্লাহর কাছে তাদের সুস্থতা কামনা করছি।
উপজেলা ট্যাগ অফিসার জানান, হাসনাবাদ এলাকায় সরকারের নির্ধারিত ডিলার মোঃ ভাষানির মাধ্যমে আমরা সর্বমোট ৪৮৩ জনকে ১০ টাকা দরে বিজিএফ কার্ডের ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।সর্বমোট ১৪ টন ৪৯০ কেজি চাল ১২ মার্চ ২০১৮ থেকে ৩০ মে ২০২০ ইং প্রতি তিনমাস পর পর কোন ধরনের অনিয়ম কিংবা বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে সকলের মাঝে সঠিক ভাবে প্রদান করে আসছে।
১০টাকা দরে কার্ডের চাউল নিতে আসা অসহায় রোকেয়া বয়সের ভারে মাথা নিচু করে চাল নিয়ে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করি, মা -আপনি তো ১০ টাকা দামে চাল পেয়েছেন আপনার কেমন লাগছে? মা রোকেয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কেঁদে ফেলেন বলেন, আমার মা শেখ হাসিনাকে আল্লাহ আরো হায়াত দারাজ করুন!! আজ আমার কি অবস্থা যে হতো আল্লাহ এ মায়ের উছিলায় আমার জীবনের বেঁচে থাকা, না হলে কি যে হতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০