news desk
১০ ডিসেম্বর ২০১৯, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আগুন নিহত ১


প্রাইমটিভি বাংলা(অনলাইন) ঃ রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিউদ্দিন মহি (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটি থেকে আগুনের ফুলকি নিচে পড়তে থাকে। এতে খুঁটির নিচে থাকা একটি লেপ-তোষকের দোকানের তুলার ওপর আগুনের ফুলকি পড়লে পুরো ঘরে মুহূর্তেই আগুন ধরে যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময় দোকানের পাশেই একটি হার্ডওয়ারের দোকান থেকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা মহিউদ্দিন মহিকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়াটার জোন-৬ এর উপ-পরিচালক কাজী নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০