news desk
৩১ মার্চ ২০২০, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন কলাতিয়া ইউপি চেয়ারম্যান

মো.এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)ঃ
গোটা বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ। যার প্রভাব পরেছে বাংলাদেশেও। সারাদেশের মানুষ যখন লকডাউন আছে বাড়ি থেকে বের হতে পারছে না। এতে করে বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষদের জীবন সংগ্রাম। তাদের জীবন মান স্বাভাবিক রাখতে সেই মুহূর্তে করোনার কারনে খেটে খাওয়া কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন কেরানীগঞ্জের কলাতিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোঃ তাহের আলী ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কলাতিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও সাবান প্রদান করেন। প্রায় ২ হাজার দুইশত পরিবারের মাঝে ও বাসায় বাসায় এ খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন ,কলাতিয়া আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ ,সম্পাদক সেলিম দুরানী,যুবলীগ নেতা আব্দুল বারেক,মো.মামুন , ছাত্রলীগ নেতা আবিদ আলী ,ছাত্রলীগ নেতা শাহজালাল অপু ও ইউপি সকল সদস্যরা ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে সরকারের আহবানে সাড়া দিয়ে খেটে খাওয়া কর্মহীন মানুষ লকডাউন আছেন। সেই মুহুর্তে কলাতিয়া ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে এ সকল অসহায় মানুষের পাশে দাড়ানো এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই। তিনি সাধারন জনগনের উদ্যেশে বলেন, আপনারা করোনা সংক্রমনের হাত থেকে রক্ষাপেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন,মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বঝায় রাখুন। আপনাদের সচেতনতাই আপনারা সুস্থ্য থাকবেন।
কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী বলেন,করোনা ভাইরাসের এই মহামারিতে সাধানর খেটে খাওয়া কর্মহীন মানুষের করুন অবস্থা চলছে। আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় কর্মহীন মানুষ আর না খেয়ে থাকবে না। নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০