Ritesh Beghi
১৯ জুন ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। দ্বিতীয় ম্যাচে এবার মুখোমুখি দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো। দুই দলের জন্যই এই লড়াই গ্রুপের শীর্ষে চড়ে বসার।

এই লড়াইয়ের লাইভ আপডেট দেখতে পাবেন যুগান্তর অনলাইনে। এই ম্যাচের আদ্যোপান্ত জানতে লাইভ থ্রেডে চোখ রাখুন।

 ১৯ জুন ২০২৬, ০৮:৫৯ এএম

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

শেষমেশ আর সমতা ফেরানো হলো না দক্ষিণ কোরিয়ার। ফলে ১-০ গোলের জয় নিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন বনে গেছে মেক্সিকো।

 ১৯ জুন ২০২৬, ০৮:৫০ এএম

কোরিয়ার সমতার পথে দেয়াল তুলে দাঁড়ালেন মেক্সিকো গোলরক্ষক

কোরিয়ার সমতার পথে দেয়াল তুলে দাঁড়ালেন মেক্সিকো গোলরক্ষক

সমতার খুব কাছে গিয়েও ফিরতে হলো কোরিয়াকে। দেয়াল তুলে দাঁড়ালেন মেক্সিকো গোলরক্ষক রাউল রানহেল।

বাম দিক থেকে ক্রস করা হয়েছিলো, এবং মনে হচ্ছিল চো হেড করে গোল করবেন। তিনি হেডটি রানহেলের খুব কাছে নিয়ে যান, যিনি দুর্দান্তভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে বুট দিয়ে বলটি ঠেলে দেন। এরপর চো বুটের এক টোকায় বলটিকে লক্ষ্যের দিকে ফিরিয়ে দেন, কিন্তু রানহেল উপুড় হয়ে থাকা অবস্থাতেই এক হাত বাড়িয়ে দেন, বলটি জড়ায় তার গ্লাভসে। সমতাসূচক গোলটা পেল না মেক্সিকো!

 ১৯ জুন ২০২৬, ০৮:৪৮ এএম

দুবার মেক্সিকোকে ঠেকালেন কোরিয়া গোলরক্ষক

কোরিয়ার জালে আরও এক গোল জড়ানোর কাছাকাছি আরও দুই বার পৌঁছে গেছিল মেক্সিকো। তবে দুবারই দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন দক্ষিণ কোরিয়া গোলরক্ষক।

 ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

আবারও অফসাইডে দক্ষিণ কোরিয়া!

মাচে ম্যাচে চতুর্থবারের মতো অফসাইডের কাটায় পড়ল দক্ষিণ কোরিয়া। তবে তার আগে সুযোগটা দুর্দান্তভাবে তৈরি করেছিল। ডান পাশ থেকে আক্রমণে উঠে ইয়াংয়ের ক্রস ফাঁকায় পেয়ে গিয়েছিল মাঝে থাকা ওহ হিউন গিউকে। ফাঁকায় দৌড়ে আসা তিনি বলে পা ছোঁয়াতেই পারেননি। এরপরই অফসাইডের পতাকা তুলে ধরেন লাইন্সম্যান।

 ১৯ জুন ২০২৬, ০৮:১৩ এএম

গোলরক্ষকের ভুলে গোল হজম করে বসল দ. কোরিয়া

প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার অন্যতম নায়ক কিম সিউং গিউ অমার্জনীয় এক ভুল করে বসলেন। ম্যাচের ৫০ মিনিটে মেক্সিকোর একটা ক্রস অনেক উঁচুতে উঠে হাতে নিয়েছিলেন। তবে মাটিতে পড়ার সময়ে বড় একটা ভুল হয়ে গেল তার। হাত থেকে বলটা ছিটকে গেল। তা গিয়ে পড়ল ঠিক সামনে থাকা লুইস রোমোর পায়ে। প্রথম ছোঁয়াতেই তিনি বলটা জড়ালেন জালে। ফলে মেক্সিকো এই ম্যাচে প্রথমে এগিয়ে গেল।

 ১৯ জুন ২০২৬, ০৭:৫১ এএম

প্রথমার্ধে গোল পেল না কোনো দলই

প্রথমার্ধে গোলের সুযোগ তৈরিতে পরিষ্কারভাবে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়াই। তবে মেক্সিকো তাদের অফসাইডের ফাঁদ ভালোভাবেই সামলাচ্ছে। শুরুর ৪৫ মিনিটে ৩ বার অফসাইডের কাটায় পড়েছে কোরিয়ানরা।

ওদিকে মেক্সিকো তাদের সেরা সুযোগটা তৈরি করেছিল ম্যাচের ২০ মিনিটের সময়, কিনিয়োনেসের দারুণ হেডারে। তা থেকেও গোল আসেনি। ফলে শুরুর অর্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।

 ১৯ জুন ২০২৬, ০৭:৩০ এএম

মেক্সিকোর অফসাইড ফাঁদে কাটা পড়ছে কোরিয়ার আক্রমণ

মেক্সিকো অফসাইডের ফাঁদটা ভালোভাবেই সামলাচ্ছে কোরিয়ার বিপক্ষে। হাফ স্পেস বা উইং থেকে ক্রস দিয়ে মেক্সিকোর রক্ষণকে ভাঙার চেষ্টা করছে এশিয়ান দলটি, তবে টানা দ্বিতীয় বারের মতো অফসাইডে কাটা পড়ল তাদের আক্রমণ।

 ১৯ জুন ২০২৬, ০৭:২৩ এএম

কিনিয়োনেসের উড়ন্ত হেডার উড়ে গিয়ে ঠেকালেন কোরিয়া গোলরক্ষক

হোয়াকিন কিনিয়োনেসের একটা আলাদা পরিচয় দাঁড়িয়ে গেছে বিশ্বকাপের প্রথম দিনেই। তিনিই এবারের আসরের প্রথম গোলটা করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও তিনিই প্রথম গোলের কাছাকাছি চলে গিয়েছিলেন। ডান পাস থেকে আসা ক্রসে রীতিমতো উড়ে গিয়ে হেড করেছিলেন তিনি। তবে সেটা কোরিয়া গোলরক্ষক ঠেকালেনও দারুণভাবে ডানপাশে ডাইভ দিয়ে। গোলের খুব কাছে গিয়ে ফিরল মেক্সিকো!

 ১৯ জুন ২০২৬, ০৭:১৯ এএম

সনের শট গোললাইন থেকে ক্লিয়ার করল মেক্সিকো, উঠল অফসাইডের পতাকাও

ডান উইং থেকে আসা লং বলটা ছিল সন হিউং মিনকে লক্ষ্য করে। তাকে ঠেকাতে মেক্সিকো গোলরক্ষক রাউল রাঞ্জেল এগিয়ে এসেছিলেন গোলমুখ থেকে। বলটা রিসিভও করেননি ঠিকঠাক, সন প্রথম ছোঁয়াতেই রাঞ্জেলের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন মেক্সিকোর গোলমুখে। সেখানে স্বাগতিক ডিফেন্ডার ক্লিয়ার করে দিয়েছিলেন চেষ্টাটা।

তবে এরপর লাইন্সম্যান পতাকা তুললেন অফসাইডের। ফলে বল জালে জড়ালেও গোল পেত না দক্ষিণ কোরিয়া।

 ১৯ জুন ২০২৬, ০৭:১১ এএম

উইং দিয়ে আক্রমণের চেষ্টা কোরিয়ার

দুই দলের মধ্যে কোরিয়াই দ্রুত খেলা গুছিয়ে নিয়েছে। দ্রুত গতিতে বলকে টাচলাইন অঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হোয়াং এবং পাইকের মাধ্যমে তারা মাঝমাঠে দ্রুত ট্যাকল করতেও সক্ষম হচ্ছে তারা।

 ১৯ জুন ২০২৬, ০৭:০৯ এএম

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখল কোরিয়া

মাঝমাঠে আপাতদৃষ্টিতে নিরীহ একটা চ্যালেঞ্জের জন্য লি কাং-ইনকে ম্যাচের শুরুতেই একটা হলুদ কার্ড দেখানো হলো। তিনি রোমোর পায়ে পা মাড়িয়ে দিয়েছিলেন, মেক্সিকান খেলোয়াড়টি এই সুযোগটা পুরোপুরি কাজে লাগালেন এবং উরুগুয়ের রেফারি একটি হলুদ কার্ড দেখালেন লিকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০