news desk
২৬ সেপ্টেম্বর ২০২০, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের নায়েব সুবেদার আনোয়ারুল ইসলামের মৃত্যু

জয়পুরহাটঃ র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের নায়েব সুবেদার আনোয়ারুল ইসলাম রেক্টাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন।

অত্র কোম্পানীতে কর্মরত জেসিও-৮৯৫৮ নায়েব সুবেদার মোঃ আনোয়ারুল ইসলাম, মাতৃ ইউনিট ৪৮ বিজিবি, সিলেট ব্যাটালিয়ন গত ১৪ জুলাই র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পে অবস্থানকালীন বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত অনুযায়ী তার শরীরে রেক্টাল ক্যান্সার সনাক্ত হয় যা তার লিভারে ছড়িয়ে পড়ে এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে গত ১৫ জুলাই র‌্যাব সদর দপ্তরের অনুমতিক্রমে এয়ার উইং এর বিশেষ সহযোগিতায় র‌্যাবের হেলিকপ্টারযোগে তাকে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় প্রেরণ করা হয়।

সেখানে আরও নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে কেমোথেরাপি প্রয়োগ করা হলে তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটতে শুরু করে।

এক পর্যায়ে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ তাকে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট, মহাখালী, ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

গত ২৪ আগস্ট সেখানে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে শরীরে আর কোন কেমোথেরাপি দেওয়া সম্ভব না হলে এবং এক পর্যায়ে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় ১৯ সেপ্টেম্বর তিনি হাসপাতাল হতে ছুটি নিয়ে রংপুরে নিজ বাসভবনে প্রত্যাগমন করেন এবং তিনি রংপুরে একজন ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন। ২৬ সেপ্টেম্বর তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার এ অকাল মৃত্যুতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, সকল পদবীর কর্মকর্তা এবং সকল র‌্যাব সদস্য অবর্ণনীয় শোকে মূহ্যমান। তাঁর মত একজন সাহসী ও সুদক্ষ র‌্যাব সদস্যের মৃত্যু অত্র ব্যাটালিয়ন, র‌্যাব ফোর্সেস এবং বিজিবির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক।

তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধর্মপরায়ণ, সৎ ও পরোপকারী হিসেবে সুপরিচিত ছিলেন। অত্র ব্যাটালিয়নের অধিনায়ক, সকল পদবীর কর্মকর্তা এবং সকল র‌্যাব সদস্যের পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

পরম করুনাময় আল্লাহতালা যেন এই দেশপ্রেমিক র‌্যাব সদস্যকে জান্নাতবাসী করেন এবং তাঁর সন্তান, ভাই-বোন ও আত্মীয় স্বজনকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দান করেন। তাঁর দেশপ্রেম দেশ ও জাতি সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১০

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১১

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১২

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৪

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৫

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৬

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৭

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০