Ritesh Beghi
৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজেদের ৪ সেনাকে গ্রেফতার করল ইসরাইল

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল স্থাপনার ছবি তোলার অভিযোগে নিজেদের চার সেনাসদস্যকে গ্রেফতার করেছে ইসরাইল।  ইসরাইলি গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু। 

ইসরাইলি টিভি চ্যানেল ১৫-এর খবরে বলা হয়েছে, গ্রেফতার এই চার সেনা নিয়মিত যুদ্ধ ইউনিটে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়েও ইরানের পক্ষে দলবদ্ধভাবে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। এটিকে ‘নতুন ও উদ্বেগজনক গুপ্তচরবৃত্তির ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

খবরে আরও বলা হয়, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি এবং চারজনেরই আটকাদেশ বাড়ানো হয়েছে।

এ ছাড়া অভিযোগ রয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তোলাও ছিল।  তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থায় অনুপ্রবেশের বাড়তে থাকা প্রচেষ্টার ইঙ্গিত দেয়। সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তির হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও সতর্ক করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০