news desk
১৯ সেপ্টেম্বর ২০২০, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে মোটরসাইকেল ও নৈশ কোচের সংঘর্ষে ৩ যুবক নিহত

মুকসুদপুর থেকে চৈতন্য কুমার মণ্ডল :: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে মোটরসাইকেল ও নৈশ কোচের সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, মুকসুদপুর উপজেলার চন্ডীবর্দী গ্রামের আনু সরদারের ছেলে ফয়সাল সরদার (৩৫), একই গ্রামের সফি শেখের ছেলে লিয়াকত শেখ (২৫) ও গোপীনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে আল আমিন (২২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুকসুদপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল ৩ আরোহী। এ সময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কে উঠতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-ব-১৪৭৬৯৪) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল থেকে তিন যাত্রী মহাসড়কের ছিটকে পড়লে ঘটনাস্থলে ফয়সাল নিহত হন। এসময় মোটর সাইকেলটি বাসের নীচে পড়ে থাকায় চলন্ত অবস্থায় বাসটি মোটরসাইকেল নিয়ে দুই কিলোমিটার দূরে ফরিদপুরের সালথা উত্তর চন্ডিবরদী এলাকায় গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এরফলে বাসের নিচে থাকা মটরসাইকেলের ঘর্ষনের ফলে আগুন ধরে যায় বাসটিতে।

পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত লিয়াকতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিয়াকত মারা যান। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
19/9/20

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের অপর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। তবে বাসের কোন যাত্রী আহত হননি। দূর্ঘটনার পরপরই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা করে।

মুকসুদপুর ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন জানান, মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। এক ঘন্টার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০