Ritesh Beghi
২৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইতিহাসের সামনে বাংলাদেশ-নিউজিল্যান্ড, জানুন সম্ভাব্য একাদশ

ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠবে আজ। চট্টগ্রামের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একে অপরের মুখোমুখি হবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে চট্টগ্রামে কখনো মুখোমুখি হয়নি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই সংস্করণে দুই দলের আগের সব ম্যাচই হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ৬টি ম্যাচ খেলে বাংলাদেশ সমান সংখ্যক ম্যাচ জিতেছে এবং হেরেছে।

তবে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউইদের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এই ভেন্যুতেই শ্রীলংকার বিপক্ষে খেলে ৫৯ রানে পরাজিত হয়েছিল।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে আগে ব্যাট হাতে নামলে বড় রান গড়তে হবে, পরে ব্যাটিং করলে বড় রান তাড়া করতে হবে- এমনটাই বলছে ইতিহাস। এই মাঠে তাই ব্যাটারদের দাপট দেখানোর বিকল্প নেই।

বোলিংয়ের দুই বিভাগেই টাইগার বোলাররা ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন। এবার সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব।

ওয়ানডের মতো নিউজিল্যান্ডের দলটা এই ফরম্যাটেও কিছুটা অনভিজ্ঞ। তবে যারা আছেন তাদের নিয়েই সর্বোচ্চটা দিয়ে লড়তে চান কিউই অধিনায়ক টম ল্যাথাম।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন/আবদুল গাফফার সাকলাইন/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড : টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডন লেনক্স, ইশ সোধি, বেন লিস্টার/ম্যাট ফিশার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০