news desk
৩ ডিসেম্বর ২০১৯, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন কৃতি প্রকৌশলী মোঃ শামসুল আলম খান

প্রাইম টিভি বাংলা(অনলাইন)ঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মো. শামসুল আলম খান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাউজিন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, চারপুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মঙ্গলবার প্রকৌশলী মো. শামসুল ইসলাম খানের বড় ছেলে ডা. মো. শাহীনুর রহমান খান জানিয়েছেন, তিনি চাকুরী জীবনে এলজিইডির প্রকৌশলী হিসেবে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সুনামগঞ্জ ও সর্বশেষ কর্মস্থল মির্জাপুর উপজেলার এলজিইডির প্রকৌশলী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালে অবসরে চলে যান। তিনি এলাকায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন, ব্রিজ-কালভার্ট ও রাস্তা-ঘাটসহ সুষম উন্নয়ন করেছেন। এ জন্য এলাকায় তিনি ছিলেন অত্যান্ত জনপ্রিয় একজন ব্যক্তি। চাকুরী জীবন থেকে অবসরে যাওয়ার পর থেকে ফুসফুসে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগতেছিলেন।
গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানী ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান। মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে বাদ আসর নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি জননেতা ফজলুর রহমান খান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যানির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল জেলা চেম্বার্স অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০