news desk
১৭ এপ্রিল ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

চাঁদপুর প্রতিনিধি :: একদিকে  সারা বিশ্বে  করোনা ভাইরাসের  আতঙ্কে মানুষ  দিশেহারা, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম  সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এ সময়  চাঁদপুরে বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেশি হাওয়া সাধারণ মানুষ দিশেহারা। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। তারা বলছেন, করোনাভাইরাস আতঙ্ককে কাজে লাগিয়ে বড় পাইকারি ব্যবসায়ীরা এ সংকট তৈরি করেছেন।

এ ছাড়া ও আসন্ন  রমজানকে  সামনে রেখে  চাঁদপুর সদরের কয়েকটি বাজার ও অন্যান্য উপজেলায় বাজার গুলোতে  সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ১০থেকে ১৫ টাকা বেড়েছে। আধা,রসুন, পেঁয়াজ, ছোলা, তেল,আটাসহ নিত্যপণ্যের দাম কেজি প্রতি ৫-১০ টাকা বেড়েছে, এতে বাজারে অস্থিরতা বিরাজ করছে । তাই দাম বৃদ্ধির ফলে স্বল্পআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে । সরকারের নানামুখী পদক্ষেপের পরও বাজারে স্থিতিশীলতা ফিরে আসেনি। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে মারাত্মক অসন্তোষ বিরাজ করছে।

১৭ এপ্রিল (শুক্রবার) দুপুর ১১টায় চাঁদপুর সদর ওয়ারলেস বাজারে মোঃ মহাসিন সরদার,ফারুক গাজি,শাহাবুদ্দিন মিজি,ও শফিউল্লাহ গাজিসহ কয়েজন সাধারণ ক্রেতা আমাদের প্রতিনিধিকে জানান , দেশের কোথাও চালের সংকট নেই। শুধু চাঁদপুরে চালের সংকট। গত কয়েকদিন বাজারে সব ধরনের ভোগ্যপণ্যের দাম অনেক বেশী, দোকানে সব পণ্য পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা তাদের গোডাউনে এসব  মজুদ করে রেখেছে। অতিরিক্ত  মুল্য হওয়ায় চাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্য না কিনেই  বাড়ি চলে যাচ্ছি। বাজারে কৃত্তিম সংকটের বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

তবে খুচরা ব্যবসায়ীদের  অভিযোগের  ব্যাপারে পাইকারি ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলছেন, সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে শ্রমিক ও পরিবহন কমে যাওয়ায় মোকাম থেকে পর্যাপ্ত পরিমাণে নিত্য পণ্য সরবরাহ করা যাচ্ছে না ও পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সুযোগে  দামও একটু বেশী। এর প্রভাব পড়েছে জেলার বাজার গুলোতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

২

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৪

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৫

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

৬

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

৭

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

৮

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

৯

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১০

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১১

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৩

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৪

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৫

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

১৬

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

১৭

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৮

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

১৯

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

২০