news desk
৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমে উঠেছে ফরিদপুর প্রেসক্লাব নির্বাচন

মামুনুর রশিদ : আরমাত্র বাকি আছে তিনদিন। অর্থাৎ ১০ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর প্রেসক্লাবের। এদিন  ক্লাব চত্ত্বরে সাংবাদিকদের ভোট প্রদানের মাধ্যমে ফরিদপুরের সাংবাদিক সমাজ তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। সেই ধারায় ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন বেশ জমে উঠেছে। নির্বাচন ঘিরে জেলার সাংবাদিক ও বিভিন্ন উপজেলার উৎসুক সাংবাদিকদের ভীরে জমজমাট হয়ে উঠছে প্রেসক্লাব অঙ্গন। চলছে পছন্দের প্রার্থী সাংবাদিককে বিজয় করতে প্রচার ও প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারের দ্বারে গিয়ে ভোট প্রার্থনা চলছে সব প্রার্থীদের। সাধারণ মানুষের মুখে মুখে উঠে এসেছে প্রেসক্লাবের নির্বাচনী আলোচনা। কে হচ্ছেন সদ্য কালমেঘের ঘনঘটা ছাপিয়ে উঠা ফরিদপুর প্রেসক্লাবের নেতৃত্বের নতুন অধিকারী?

ফরিদপুর প্রেসক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে। দুটি গ্রুপের একটি হচ্ছে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কবিরুল ইসলাম-কামরুজ্জামান সোহেল-শেখ মফিজ শিপন পরিষদ। অন্যপ্যানেলটি হচ্ছে ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব-মশিউর রহমান খোকন-মনিরুল ইসলাম টিটো পরিষদ।

ভোটার ও সচেতন মানুষের ভাষ্যমতে, হাবিব-খোকন-টিটো পরিষদের সাথে কবিরুল ইসলাম-কামরুজ্জামান সোহেল-মফিজ শিপন পরিষদের মাঝে তীব্র লড়াই হতে যাচ্ছে। দুই প্যানেলের দুই সভাপতি এর আগেও পৃথকভাবে সভাপতির দায়িত্ব পালন করেন। তাদের দুজনের গ্রহণযোগ্যতা আছে বৈকি। এজন্য সাধারণ ভোটারগন অনেকটা হিসেব নিকেশ কষার পড়ে ভোটারাধীকার প্রয়োগ করতে হচ্ছে বলেই লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি।

আবার ফরিদপুরের সাংবাদিকতার ক্ষেত্রে  বেশ কিছু সংখ্যক পেশাদার সাংবাদিক রয়েছে। তারা অনেকেই নীরব ভুমিকা পালনে দক্ষতার পরিচয় বহন করে আসছেন দীর্ঘদিন। কেউ কেউ আবার দুই প্যানেলের সাথে অবস্থান করছেন। পেশাদার সাংবাদিকদের পাল্লা যে পক্ষে ভারী হবে বিজয় ঘরে আসার সম্ভাবনা বেশী বলে দৃঢ়তার সাথে জানিয়েছেন সাধারণ ভোটারগণ। তবে তারা অপেক্ষায় আছেন শুধু ভোট প্রয়োগ করার।

উল্লেখ্য, হাবিব-খোকন-টিটো পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী দৈনিক ভোরের রানার’ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সহ-সভাপতি প্রার্থী তিনজন, শেখ ফয়েজ আহমেদ, আশিষ পোদ্দার বিমান, নাজিম বকাউল। সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন এবং সহসাধারন সম্পাদক মনিরুল ইসলাম টিটো।

অর্থ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন তিতু, দপ্তর সম্পাদক এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা বিজয় পোদ্দার, সাহিত্য ও সাংস্কৃতিক বিভাষ দত্ত, আনোয়ার জাহিদ, ক্রীড়া সম্পাদক প্রার্থী শ্রাবণ হাসান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য প্রার্থী রয়েছেন ৬ জন তারা হলো, সেবানন্দ বিশ্বাস, হেমায়েত হোসেন হিমু, অনক আলী হোসেন শাহিদী, মনিরুজ্জামান মনির হোসেন, সৈয়দ নাজমুল আলম পারভেজ এবং এস এম জাহিদ।

অপরদিকে কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতি, সাজ্জাদ হোসেন রনি, সাইফুল ইসলাম, আসাদুল হক সহসভাপতি, কাম্রুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক, শেখ মফিজ শিপন সহসাধারণ সম্পাদক,শেখ মনির অর্থ, হারুন আন্সারি সাহিত্য , সিরাজুল ইসলাম দপ্তর, মুইজুর রহমান তথ্য ও প্রযুক্তি , আবিদুর রহমান নিপু প্রচার ও প্রকাশনা, সুজাউজ্জামান জুয়েল ক্রীড়া সম্পাদক।

এছাড়া বেলাল চৌধুরী, খন্দকার আলী আরশাদ কাজল, জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম আঞ্জু, মানিক কুমার দাস ও রুহুল আমিন কার্যনির্বাহী সদস্য প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত কারনে উল্লেখ্য, ফরিদপুরের শুভাকাঙ্খী সাংবাদিকদের ভাষ্যমতে, ফরিদপুরে বিভিন্ন সময়ে বিবিধ ঘটনার সূত্রতায় পেশাদার সাংবাদিকদের অনেকের উপর হামলা, নির্যাতন ও মামলা করা হয়েছিল। একটি সময় বাকরুদ্ধ ছিল ফরিদপুর সাংবাদিক সমাজ। ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচনে শুভ শক্তির জয় হবে এবং সাংবাদিকদের অধিকার ও দাবী আদায়ের আন্দোলনে কাজ করবে এমন প্রত্যাশা করেছেন সাংবাদিক ও বিশিষ্টজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০